মেহেরপুর নিউজ:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে সিএমসি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ রুমির সভাপতিত্বে আলোচনা সভায় সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ সেখানে উপস্থিত ছিলেন।