বর্তমান পরিপ্রেক্ষিত

বিসিএল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হওয়ায় শুভেচ্ছা বিনিময়

By মেহেরপুর নিউজ

January 10, 2021

এসআই বাবু, বারাদী প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ বিসিএল এর নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানালেন নুর উছ সাফা প্লাবন কে।

রবিবার সন্ধ্যায় মেহেরপুর সদরের সিংহাটিতে প্লাবনের নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সংবর্ধনা শেষে সংক্ষিপ্ত আলোচনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরু-উছ-সাফা প্লাবন বলেন, বাংলাদেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। শিক্ষায় বৈষম্য দূর করতে হবে, এবং সেইসাথে শিক্ষায় সাম্প্রদায়িকতা দূর করতে হবে সারা বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষা শেষে চাকরি দিতে হবে নইলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ-বিসিএল এর আহবায়ক রাকিব আহমেদ, ছাত্রলীগ নেতা রাকিব তুষার লিখন সাকিব অনিক, মেহেরপুর থেকে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সজীব আসিফ প্রমুখ।