বর্তমান পরিপ্রেক্ষিত

বিসিবি আয়েজিত অনুর্ধ ১৮ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

January 20, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিবি)র উদ্যোগে যশোর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত অনুর্ধ ১৮ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর জেলা একাদশ জয়লাভ করেছে।

বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ খেলায় মেহেরপুর জেলা একাদশ ৭ উইকেটে মাগুরা জেলা একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মাগুরা জেলা একাদশ ৪০ ওভারে ১০৪ রান করে সবাই আউট হয়ে যায়।

মেহেরপুরের পক্ষে ইউসুফ ও জাকির ৩ টি করে উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর জেলা একাদশ ১৮ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সজল মেহেরপুরে পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। মেহেরপুর জেলা একাদশ ৩ খেলা থেকে দুটিতে জয় এবং একটিতে পরাজিত হয়।পরবর্তী রাউন্ডে উঠতে মেহেরপুরকে এখন বরিশাল ও খুলনা জেলা খেলার উপর নজর রাখতে হবে।