বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধাদের সাথে সাবরেজিস্টারের সৌজন্য সাক্ষাৎ

By মেহেরপুর নিউজ

January 29, 2024

মেহেরপুর নিউজ:

দুর্নীতি, স্বজন প্রীতি ও সাধারণ মানুষকে হয়রানি না করার আহ্বান জানিয়ে মেহেরপুর সাবরেজিস্টার মনিরুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধাগণ।

সোমবার সকালের দিকে মেহেরপুর সাবরেজিস্ট্রার অফিসে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধাগণ সাব রেজিস্টার মনিরুজ্জামানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি বিষয়ে জিরো টলারেন্সের কথা তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মোহাম্মদ গোলাম হোসেন, বাবর আলী আনোয়ার হোসেন বদরুল আলম রায়হান পিয়ারউদ্দিন, ফজলুল হক প্রমুখে উপস্থিত ছিলেন।