মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের মল্লিকপাড়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সামছুল হক ইন্তেকাল করেছেন (ইন্না——–রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৬) বছর।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সামছুল হকের স্ত্রী এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে।
টাঙ্গাইল জেলার বাসিন্দা মরহুম এ কে এম সামছুল হক মেহেরপুর বিএডিসিতে চাকুরি করার সুবাদে তিনি দীর্ঘদিন যাবৎ মেহেরপুর শহরের মল্লিকপাড়া বসবাস করেন।তিনি মেহেরপুর জেলা শাখা প্রবীণ হিতৈষী সংঘের অর্থ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন।