বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

By মেহেরপুর নিউজ

October 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর শহরের মল্লিক পাড়ার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহীদ শামসুজ্জো নগর উদ্যানে জানাজা শেষে মেহেরপুর শহরের পুরাতন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে মরহুমের মরদেহকে গার্ড ওনার প্রদান করা হয়।

জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এসময় বিহগলে করুন সুর বেজে ওঠে। এর আগে সোমবার দিবাগত রাতে খোরশেদ আলী তার নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন। বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলীর এক স্ত্রী, দুই ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণাআগ্রহী রয়েছে।