বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

January 16, 2023

মেহেরপুর নিউজ:

জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করছেন ছহিউদ্দীন ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।

সোমবার দুপুরের দিকে সৈয়দা মোনালিসা ইসলাম বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় সেখানে দোয়া করা হয়। এর আগে ছহিউদ্দীন ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম ছহিউদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এসে পৌঁছালে কলেজের অধ্যক্ষ একরামুল আজিম তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় ছহিউদ্দীন ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শামীম আরা হীরা, আমিনুল ইসলাম খোকন, উপাধাক্ষ মহাসীন আলী আঙ্গুর, প্রভাষক ড. আলীবুদ্দীন,আ কা আজাদ,ফররুক আহমেদ প্রমুখ ও উপস্থিত ছিলেন।