বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মরণে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 02, 2023

মেহেরপুর নিউজ:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম ছহিউদ্দিন বিশ্বাস স্মরণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে শীতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সুবিদপুর গ্রাম আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেনের সভাপতিত্বে শাতবস্ত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শহীদ সরফরাজ হোসেন মৃদুল। মেহেরপুর শহর যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন প্রমূখ।

এর আগে সেখানে প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ছহিউদ্দিন বিশ্বাস স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে সেখানে ৩ শতাধিক শীতার্থ-র মাঝে কম্বল বিতরণ করা হয়।