মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোহন আলী পারিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার দুপরের দিকে তার নিজ বাসভবনে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহন আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন , আমার বাড়ির পাশে নফর আলী আমার যায়গা দখল করে ঘর করে। এ নিয়ে উভয়পক্ষের মাপজোকে তার ঘরের মধে আমার তিনফুট জায়গা পাওনা হয় । সেই তিন ফুট জায়গা না ছেড়ে গত মঙ্গলবার আবার আমার জমি দখল করে সানসেট বাড়িয়ে প্রস্তুতি নিয়ে জোর করে কাজ করতে যায়।সে সময় আমার প্রতিবন্ধি ছেলে সাহাজেল আলি বাধা দিতে গেলে তাকে মেরে হাত ভেঙ্গে দেয় । ছেলেকে বাঁচাতে আমার মেয়ে মোমিনা খাতুন সহ পরিবারের লোকজন গেলে তাদেরকেউ রক্তাক্ত জখম করে। আমার মেয়ের মাথায় ২০ টি সেলাই হয়েছে। এরপর আমি মামলা করি ।
মামলায় তারা জামিন নিয়ে এসে প্রতিনিয়ত আমাদের জীবন নাশের হুমকি দিয়ে আসছে। যে কারনে আমি ও আমার পরিবার নিরাপত্তাহিনতায় ভুগছি। এ অবস্থায় আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেহেরপুর স্থানিয় প্রশাসনের দৃষ্ঠি আকর্ষন করছি। সাংবাদ সম্মেলনের সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর ষোলমারি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ রফাতুল্লা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহার আলী, উজুলপুর গ্রামের মোঃ নাজিমুদ্দিনসহ তার পরিবারের লোকজন ।