বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

August 05, 2022

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশেষভাবে তৈরি মঞ্চে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সর্ব প্রথম পুস্পমাল্য অর্পণ করেন। এর পরপরই জেলাবাসীর পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম পুষ্পমাল্য অর্পণ করেন।

এছাড়াও মেহেররপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন পৌরসভার পক্ষে, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সদর উপজেলার পক্ষে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের পক্ষে জেলা কমান্ড্যান্ট সাহাদাত হোসেন, জাতীয় মহিলা সংস্থা, টিটিসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়।