বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

August 01, 2022

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়ার উদ্দিন বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,কৃষি অফিসার আনিসুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিস্তর কর্মসূচি গ্রহণ করা হয়।