বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা শামসুল হককে অভিযোগে শাহাবুদ্দিন সরদার গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

January 18, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামসুল হককে শারীরিক ভাবে নির্যাতন করার অভিযোগে শাহাবুদ্দিন সরদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালের দিকে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। শাহাবুদ্দিন সরদার হিজুলী গ্রামের একরামুল হক সরদারের ছেলে।

১৬ জানুয়ারি মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নের হিজুলী গ্রামের মসজিদের জমি দেয়াকে কেন্দ্র করে হিজুলী গ্রামের রবিউল, নেরাত সরদারের ছেলে ইদ্রিসের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে সেখানে সৃষ্ট গোলযোগ দেখে তাদের গোলযোগ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।

একপর্যায়ে ইদ্রিস, মুকুল, তারিখ, শাহাবুদ্দিন সহ তাদের লোকজন বীর মুক্তিযোদ্ধা শামসুল হকের উপর আক্রমণ চালায়। এতে তিনি আহত হন। তাকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা শামসুল হক বাদী হয়ে মঙ্গলবার মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা শাহাবুদ্দিনসহ তার ভাই ইদ্রিস সরদার, ইদ্রিস সরদারের ছেলে মুকুল, তরিকুল, শাহাবুদ্দিনের স্ত্রী ফাতেমা, মেহেদির ছেলে সাহেব, ইসাহাক এর ছেলে মোয়াজ্জেম হোসেনকে আসামি করেন।ওই মামলার প্রধান আসামি হিসেবে বিকালের দিকে শাহাব উদ্দিনকে আটক করা হয়।