বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ইন্তেকাল

By মেহেরপুর নিউজ

November 11, 2023

মেহেরপুর নিউজ:

১৯৭১ সালে মুজিবনগর সরকারকে গার্ড অব অনারের সময় জাতীয় সংগীত পরিবেশনকারী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ইন্তেকাল করেছেন। (ইন্না——-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৮) বছর।

বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টু মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার নওয়াজেস আলী খান এর ছেলে, মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন প্রভাষক নুরুল আহমেদের বড় ভাই এবং মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতুর ভগ্নিপতি।

শনিবার বিকেলের দিকে ঢাকা উত্তরার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টুর স্ত্রী, এক পুত্র এক কন্যা সহ অসংখ্য গুণাগ্রহী রয়েছে। শাহাবুদ্দিন আহমেদ সেন্টু ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলা আম্র কাননে প্রবাসী সরকারের শপথ অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশনকারী অন্যতম সদস্য ছিলেন। একই সাথে সেন্টু ঢাকা আবাহনী ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টুর মৃত্যুতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মরুহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ সেন্টুর মৃত্যুতে মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মুতাছিম বিল্লাহ মতু গভীর শোক প্রকাশ করেছেন।