বর্তমান পরিপ্রেক্ষিত

বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খাঁনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দাফন

By মেহেরপুর নিউজ

August 30, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খাঁনকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর সদর উপজেলা গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে গোভীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খানের মরদেহকে গার্ড অব অনার প্রদান করেন।

জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পুলিশের একটি চৌকসদল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিহগলে করুন সুর বেঁজে ওঠে।

সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এর আগে সকালে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খাঁন নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। গোভীপুর গ্রামের আকবর আলী খাঁন এর ছেলে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খানের স্ত্রী,১ছেলে, ২ মেয়ে ১ অসংখ্য গুণাগ্রহী রয়েছে। জানাযার দাফন কাজে বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান, এলাকার বীর মুক্তিযোদ্ধা বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।