মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদে উদ্যোগে বুড়িপোতা ইউনিয়নের ইউপি সদস্যদের অফিস রুমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের অফিস রুমের উদ্বোধন করা হয়।বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান ফিতা কেটে অফিস রুমের উদ্বোধন করেন। এসময় ইউনিয়ন পরিষদের সচিব সানোয়ার হোসেন সহ সদস্য বুড়িপোতা ইউনিয়নের সদস্য গন সেখানে উপস্থিত ছিলেন।