বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 09, 2023

মেহেরপুর নিউজ:

স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সানোয়ার হোসেন, শাহিন আলম, ইউপি সদস্য মিলন হোসেন, শরিফ উদ্দিন,আব্বাস উদ্দিন, তুহিন প্রমুখ।