বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়নের আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবসে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

November 03, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুড়িপোতা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান চৌধুরী, বুড়িপোতা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান তুহিন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার ওয়াসিম, ৫ নং আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জিলা প্রমুখ সেখানে বক্তব্য রাখেন। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।