বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝায় অ্যাড. ইয়ারুল ইসলামের গণসংযোগ

By মেহেরপুর নিউজ

May 02, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝা ও হরিরামপুরে গণসংযোগ ও পথসভা করেছেন।

মঙ্গলবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার ঝাঁঝা গ্রামে পথসভা ও গণসংযোগ করেন।গণসংযোগকালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, জসিউর রহমান বকুল, সোভন সরকার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।