বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়নের বিদায়-বরণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

January 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুড়িপোতা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের বরণ এবং সাবেক সদস্যদের বিদায় দেওয়া হয়েছে।

বুধবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বিদায় বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহা জামান পুনঃর্নির্বাচিত হওয়ায় তাকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

সাবেক সদস্যরা চেয়ারম্যান শাহ জামানকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে পর্যায়ক্রমে নব নির্বাচিত ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, শাহাদাত হোসেন, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাত্তক আলী, চঞ্চল হোসেন, ইসমাইল হোসেন, ওয়াছেদ আলী, হাসান আলি, সংরক্ষিত মহিলা সদস্য আমপারা খাতুন, হাজেরা খাতুন, বুলবুলি খাতুনকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

পরে বিদায়ী সদস্য শরিফ উদ্দিন,ওয়াসিম আলী, সানোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান, এইচ এম আলমগীর, ইমরান হোসেন সহ সাবেক সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বিদায় দেওয়া হয়। পরে সেখানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শাহা জামান, সচিব সানোয়ার হোসেন সানু,ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু প্রমূখ।