বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়নে নৌকার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

October 26, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নৌকার নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর সদর উপজেলা যাদবপুর চার রাস্তার মোড়ে এই কার্যালয় উদ্বোধন করা হয়।

৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান তুহিন, আহসান হাবীব জিলা, ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ গোলাম মর্তুজা, যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল, বুড়িপোতা ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মান্নান, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আসান,সাইদুর, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মিল্টন, মিলন,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আমজাদ, রতন প্রমুখ।