মেহেরপুর নিউজ:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুরে পথসভা সফল করার লক্ষ্যে, বুড়িপোতা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ সভ অনুষ্ঠিত হয়। উজ্জল হোসনে ভনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপতি ইউনিয়ন আওয়ামী লীগ ৭ ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হক মন্ডল।
মেহেরপুর সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ ওয়াসিম এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন।আলোচনা সভায় অন্যদের মধ্যে বুড়িপোতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক তানজিদ হোসেন, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।