মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২০-২০২১ অর্থবছরের কাবিখা, টিআর, এডিপি প্রকল্প এবং ২০১৯-২০২০, ২০২০-২০২১অর্থ বছরে এলজিএসপি-৩ প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, সদস্য ইসমাইল হোসেন, সিদ্দিকুর রহমান, আলমগীর হোসেন লালটু, আলমগীর হোসেন, মুহাম্মদ ওয়াসিম, সানোয়ার হোসেন প্রমূখ।