বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের কম্বল বিতরণ

By মেহেরপুর নিউজ

December 17, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভান্ডার হতে প্রাপ্ত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।

বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ জামান এর সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচিব সানোয়ার হোসেন সানু , একটি বাড়ি একটি একটি খামার প্রকল্পের কর্মকর্তা মনোয়ার হোসেন, ইউপি সদস্য শরিফ উদ্দিন, আলমগীর হোসেন, ওয়াসিম আলী। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ৪শ ৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।