বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়ন বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

June 06, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার তুলে দেওয়া হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশাবউদ্দৌলা, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু উপস্থিত ছিলেন।