বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউপি‘র উদ্যোগে ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

April 06, 2024

মেহেরপুর নিউজ:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে বুড়িপোতা ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করা হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান উপস্থিত থেকে ভজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করেন। এ সময় ইউপি সচিব সানোয়ার হোসেন সানু, সদস্য আলমগীর হোসেন লালটু, আমপারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। বুড়িপোতা ইউনিয়নের ২হাজার ৪৩ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হবে।