নির্বাচন

বুড়িপোতা ইউপি নির্বাচনে একই পরিবারের তিন জনের মনোনয়নপত্র জমা

By মেহেরপুর নিউজ

November 02, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বুড়িপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য হওয়ার লক্ষ্যে একই পরিবারের তিন সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে আপন দুই সহোদর এবং তাদের এক চাচা রয়েছেন।

জানা গেছে বুড়িপোতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য হওয়ার জন্য বর্তমান সদস্য ওয়াসিম আলী সহ মোট ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নাশকতার মামলায় আটক হয়ে জেলখানা থেকে প্রার্থী হয়েছেন চঞ্চল, তার ছোট ভাই জহিরুল এবং আপন চাচা মিনারুল ইসলাম