নির্বাচন

বুড়িপোতা ইউপি নির্বাচনে শাহজামানের নির্বাচনী সভা

By মেহেরপুর নিউজ

November 05, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজামান এর সমর্থনে নির্বাচনী সভা করেছে সদর উপজেলার গোভিপুর গ্রামবাসী।

শুক্রবার রাতে গোভীপুর গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হেদায়েত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহজামান, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, ওমেদিন আলী, আবির হোসেন, অ্যাডভোকেট আহসানুল আজম খোকন, শাহনেওয়াজ আলী,আব্দুল হান্নান, সেলিম রেজা, বজলুর রশিদ, খোদা বক্স, শরৎচন্দ্র দাস, বদরুদ্দীন, আবুল কালাম, সিদ্দিকুর রহমান, আবুল কাশেম, আবদুল হান্নান, শোয়েব আলী, আজিজুল হক, আব্দুর রহিম, শংকর কুমার, শাহনুর রহমান, ইদ্রিস আলী, মোস্তাক আলী, জাহাঙ্গীর আলম বিল্লাল হোসেন প্রমূখ।