নির্বাচন

বুড়িপোতা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আমিরুল ইসলামের মনোনয়নপত্র জমা

By মেহেরপুর নিউজ

October 28, 2021

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমিরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার বিকালের দিকে আমিরুল ইসলাম রিটার্নিং অফিসার কবির উদ্দীনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এদিকে নির্বাচন উপলক্ষে বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক (আব্দুল রেজা) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে রেজার পুত্র রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।