বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউপি পরিষদের শেখ রাসেলের জন্মদিন পালন

By মেহেরপুর নিউজ

October 18, 2021

মেহেরপুর নিউজ :

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান পুষ্পমাল্য অর্পণ এবং কেক কাটার মধ্য দিয়ে শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করেছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ।

সোমবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য সানোয়ার হোসেন, ওয়াসিম আলি, আলমগীর হোসেন লালটু প্রমূখ বক্তব্য রাখেন।

পরে সেখানে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চেয়ারম্যান শাহজাহানসহ ইউপি সদস্যরা পুস্পমাল্য অর্পণ করেন।