বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউপি সদস্য সানোয়ার হোসেনের উদ্যোগে খাবার বিতরণ

By মেহেরপুর নিউজ

August 15, 2021

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন এর উদ্যোগে আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।

রবিবার রাতে সদর উপজেলার হরিরামপুর গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান, সদস্য সানোয়ার হোসেন প্রমূখ। পরে সেখানে রান্না করা খাবার বিতরণ করা হয়।