মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা একতা সমাজ কল্যন সমিতির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র, করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়।মেহেরপুর সদর উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন। ইউপি সদস্য শরিফ উদ্দিনের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে। বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম।