বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে করোনা সচেতনতা ও মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

July 09, 2021

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশনায়, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন এর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে বুড়িপোতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যাদবপুরে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মহিদ, স্বেচ্ছাসেবক আহসান হাবীব জিলা সহ গ্রামের স্বেচ্ছাসেবক গন উপস্থিত থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ডওয়াশ বিতরণ করেন।