মেহেরপুর নিউজ, ০৮ ডিসম্বর: বুড়িপোতা ইউনিয়নকে ভিক্ষুক মুক্তকরণ এবং তাদের কর্মসংস্থান ও পুর্নবাসনের লক্ষে ভিক্ষুকদের মাঝে ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি চেয়ারম্যান শাহ জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান।
বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য সানোয়ার হোসেন, ওয়াসিম আলী, ইউনিয়ন আ.লীগ নেতা রেজাউল ইসলাম প্রমুখ।
পরে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৮ জন ভিক্ষুকদের মাঝে এ সকল উপকরণ বিতরণ করা হয়।