বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় শিশু শিক্ষা ও স্বাস্থ্যার টেকসই উন্নয়নে মতবিনিময়

By মেহেরপুর নিউজ

October 26, 2017

মেহেরপুর নিউজ, ২৬ অক্টোবর: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতায় শিশু শিক্ষা ও স্বাস্থ্যার টেকসই উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠির ভ’মিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন চত্বরে এ মতবিনিময় করা হয়।

বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সেভ দ্যা চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিল্পব কুমার কুন্ডু, ইউপি সচিব সানোয়ার হোসেন, সেভ দ্যা চিলডেনের কর্মকর্তা আবু তাহের প্রমুখ।