বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতায় ৩ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

September 18, 2023

মেহেরপুর নিউজ:

স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে সদর উপজেলার বুড়ীপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগ ৩ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান ৩ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এর আগে স্থানীয় সরকার দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়।

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামানের নেতৃত্বে র‍্যালীটি বুড়িপোতা সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালীতে অন্যদের মধ্যে ইউপি সচিব সানোয়ার হোসেন, ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, শাহাদাত হোসেন, উসাঈদ আলী, বুলবুলি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।