বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 05, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

বুড়িপোতা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান শাহাজামানের সভাপতিত্বে প্রথম সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব সানোয়ার হোসেন সানু নব নির্বাচিত ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু, শাহাদাত হোসেন, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাত্তক আলী, চঞ্চল হোসেন, ইসমাইল হোসেন, ওয়াছেদ আলী, হাসান আলি, সংরক্ষিত মহিলা সদস্য আমপারা খাতুন, হাজেরা খাতুন, বুলবুলি খাতুন।