মেহেরপুর নিউজ, ২৫ এপ্রিল: মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরের প্রাক বাজেট ঘোষনা করা হয়েছে।
বুধবার দুপরে এক অনুষ্ঠানে বুড়িপোতা ইউনিয়ন পরিষদের আগামী ২০১৮-১৯ অর্থ বছরের ১ কোট ৭২ লক্ষ ৪১ হাজার ২শ টাকার প্রাক বাজেট ঘোষনা করেন চেয়ারম্যান শাহ জামান। এ সময় সচিব সানোয়ার হোসেন সানু, ইউপি সদস্য শরিফ উদ্দীন, সানোয়ার হোসেন, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।