বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউনিয়ন ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

November 11, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার ফতেপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সানোয়ার হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সদস্য বাবু,বুড়িপোতা ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ড সদস্য মিলন আহমেদ,কুতুবপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম সদস্য জিয়ারুল ইসলাম,আকবত হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ওয়াসিম। পরে মোঃ এনামুল হককে সভাপতি,মোঃ আনারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাহিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন,কোষাধ্যক্ষ বাবুল হোসেন,সাংগঠনিক সম্পাদক আকুব্বার হোসেন,দপ্তর সম্পাদক মোমিন হোসেন।