বর্তমান পরিপ্রেক্ষিত

বুড়িপোতা ইউপি নির্বাচনে সদস্য প্রার্থী এইচ এম আলমগীর হোসেন পথসভা

By মেহেরপুর নিউজ

November 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে পথসভা করেছে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের ইউপি সদস্য প্রার্থী এইচ এম আলমগীর হোসেন।

সোমবার দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এ পথসভার আয়োজন করেন। পথসভায় আলমগীর হোসেন বলেন বিগত দিনের ভুল-ত্রুটি ক্ষমা করে আগামীতে আর একবার সুযোগ দিতে আহ্বান জানান। শালিকা গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মীরা এসময় তার সাথে ছিলেন। এর আগে আলমগীর হোসেন রিটার্নিং অফিসার কবীর উদ্দিনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।