মেহেরপুর নিউজ :
মেহেরপুর জেলা প্রশাসন ও বন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা শেষে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার বিকালে মেলায় অংশগ্রহণকারী স্টল মালিকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বন কর্মকর্তা জাফর উল্লাহ মেলায় অংশ গ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলায় ৩০ স্টল স্থান পেয়েছিল।