মেহেরপুর নিউজ:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী ও তাঁর রোগমুক্তি সহ চলমান গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের সভাপতিত্ব মেহেরপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, মুজিবনগর উপজেলা বিএনপি’র সভাপতি আমিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস।