মেহেরপুর নিউজ:
বেগম রোকেয়া দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরের দিকে সূর্যদায় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সূর্যোদয় স্কুল এন্ড কলেজ এর পরিচালক আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মিলন হোসেন, সহকারী শিক্ষক আইরিন সুলতানা প্রমূখ। আলোচনা সভায় বেগম রোকেয়ার জীবনী নিয়ে বিস্তর আলোচনা করা হয়।