বর্তমান পরিপ্রেক্ষিত

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 09, 2024

মেহেরপুর নিউজঃ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে মেহেরপুর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত ও দোয়া অনুষ্ঠিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, মুজিবনগর উপজেলা সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সদর উপজেলা সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপদেষ্টা ফিরাতুল ইসলাম,জেলা প্রচার সম্পাদক মোখলেছুর রহমান প্রমূখ।পরে সেখানে দোয়া করা হয়।