বর্তমান পরিপ্রেক্ষিত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিতে প্রশাসক নিয়োগ

By মেহেরপুর নিউজ

August 20, 2024

মেহেরপুর নিউজঃ

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চম শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মারফত বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির সভাপতি পদে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটি প্রভিধানমালা ২০২৪ এর ৬৮ অনুযায়ী জেলা পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি, ম্যানেজিং কমিটির সভাপতি পদে জেলা প্রশাসক /জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ দায়িত্ব পালন করবেন।

বিগত সরকারের আমলে সংসদ সদস্যরা তার ক্ষমতা বলে তাদের ভাই, বোন, নিকট আত্মীয় এবং দলীয় নেতাদের সভাপতি হিসেবে দায়িত্ব দিতেন।