বর্তমান পরিপ্রেক্ষিত

বেসলাইন জরিপ পরিচালনাকারি প্রতিনিধি দলের সাথে সুশিল সমাজের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 08, 2024

মেহেরপুর নিউজ:

বাংলাদেশী গবেষণা সংস্থা ডেটাস্কেপ রিসোর্স কনসালটেন্সি লিমিটেড, দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশের সাথে যৌথভাবে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করা এমআইপিএস প্রকল্পের বেসলাইন জরিপ পরিচালনাকারি প্রতিনিধি দলের সাথে রাজনৈতিক, ধর্মিয় ও সুশিল সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পাবলিক লাইব্রেরির হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত বক্তব্য সাংবাদিক ও পিএফজির প্রস্তাবিত সমন্বয়কারি মুজাহিদ আল মুন্না, অ্যাডভোকেট আমানুল্লাহ আল আমান,এডভোকেট সাব্বির হোসেন, বিএনপি নেতা আব্দুস সাত্তার মুক্তা, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু, সাংবাদিক মীর মাহলায়েল আলী শিশির, এস এম মেহেরাব হোসেন এবং সমাজকর্মি খন্দকার সামসুজ্জোহা সোহাগ প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান।