টপ নিউজ

বৈকন্ঠপুরে জমি সংক্রান্ত বিরোধে মাহলাসহ ৩ জন আহত

By মেহেরপুর নিউজ

May 29, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বৈকন্ঠপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় জহিরুল ইসলাম, রহিমা খাতুন, এবং জোহরা খাতুন নামের ৩ ব্যক্তি আহত হয়েছেন।

আহতদের মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালের দিকে এ হামলার ঘটনা ঘটে।আহত জহিরুল ইসলাম বৈকন্ঠপুর গ্রামের আওলাদ হোসেনের ছেলে, রোজিনা খাতুন আওলাদ হোসেনের স্ত্রী এবং জোহরা খাতুন আওলাদ হোসেনের মেয়ে।

আহত জহিরুল জানান প্রায় ৩০ বৎসর যাবত পৈত্রিক ভাবে প্রাপ্ত জমির উপরে বসবাস করে আসছেন। ঘটনার দিন বৈকন্ঠপুর গ্রামের ইমান আলী নামের এক ব্যক্তি তার দলবল নিয়ে জহুরুলের বাড়ির সামনে তার কাটার বেড়া দেয়ার চেষ্টা করে। এসময় জহিরুল বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।