খেলাধুলা

বৈশাখী কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর টনিডার বয়েজ ও হাসনা হেনা জয়ী

By মেহেরপুর নিউজ

May 30, 2012

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ মে: মেহেরপুর ফ্রেন্ডস ইলেভেনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বৈশাখী কাপ ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর টনিডার বয়েজ ও হাসনা হেনা নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় মেহেরপুর টনিডার বয়েজ ৫ রানে মেহেরপুর ড্রাগন বয়েজকে ও হাসনা হেনা এক রানে ফেন্ডস ইলেভেনকে পরাজিত করে।

এদিন খেলায় প্রথমে ব্যাট করতে নেমে টনিডার বয়েজ ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহেল বানা ৩৫ রান করেন। ড্রাগন বয়েজ’র রাজ ২ উইকেট লাভ করেন। দিনের অপর খেলায় প্রথমে ব্যাট করতে নেমে হাসনা হেনা ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৯ রান করে। জবাবে খেলতে নেমে ফেন্ডস ইলেভেন ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান সংগ্রহ করে।