বর্তমান পরিপ্রেক্ষিত

বোনের মৃত্যুর একদিন পর ভায়ের মৃত্যু

By মেহেরপুর নিউজ

June 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে বোন ফজিলা খাতুনকে দাফন করতে গিয়ে স্ট্রোক করার একদিন পর ভাই ইসলাম আলীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে এ ঘটনা ঘটে।

বোন ফজিলা খাতুনের মৃত্যুর খবর পেয়ে বোনের বাড়ি ময়ামারি গ্রামে  ছুটে যান ইসলাম আলী  (৫২)। গতকাল মঙ্গলবার বাদ আছর ময়ামারি কবরস্থানে বোনের লাশ দাফন করার পর ভাই ইসলাম আলী স্ট্রোক করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

বুধবার সকালের দিকে ইসলাম আলীর  অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী যাওয়ার পথে গাংনী উপজেলার বামুন্দী নামক স্থানে পৌছালে সকাল ৯ টার দিকে ইসলাম আলীর মৃত্যু হয়। ইসলাম আলী মেহেরপুর সদর উপজেলার আমঝুপির ষষ্টিতলাপাড়ার মৃত তাহাজ উদ্দিনের ছেলে। ইসলাম আলীর  স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে সহ  অসংখ্য গুণগ্রাহী রয়েছে।   ইসলাম আলীর পারিবারিক সূত্রে জানাযায়, আজ বুধবার বাদ আছন আমঝুপি আলিম মাদ্রাসা প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পার্শ্ববর্তি কবরস্থানে তাকে দাফন করা হবে।