মেহেরপুর নিউজ:
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার এনডিসি মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্থার রেইজ প্রকল্প পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বিকেলে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার এনডিসি মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্হার আলোকদিয়া রেইজ প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন কালে পিকেএসএফ)’র ব্যবস্হাপনা পরিচালক ড.নমিতা হালদার এনডিসি প্রকল্পের আওতায় কাঠ ও কাঠের পণ্য বিপণন প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেন। তিনি প্রশিক্ষণরত ৩ জন শিক্ষানবিশের প্রশিক্ষণ পরিদর্শন করেন। এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান।
এছাড়াও শিক্ষানবিশ ও তাদের মাস্টার ক্রাফট পার্সনের সাথে মতবিনিময় করেন। তিনি মাস্টার মাস্টার ক্রাফটপার্সন নাঈম ইসলাম কর্তৃক পরিচালিত নাঈম ফার্নিচার মেশিনারি এন্ড নকশা হাউজ প্রকল্পের উদ্যোগে কর্মক্ষেত্রের স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন। এবং প্রশিক্ষণ পরবর্তী কর্মসংস্থানে যোগদান বিষয় উৎসাহ প্রদান করেন। এবং সংশ্লিষ্ট উদ্যোগের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এর আগে পিকেএসএফ ‘র ব্যবস্হাপনা পরিচালক ড.নমিতা হালদার এনডিসি সেখানে এসে পৌছালে মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্হার নির্বাহী পরিচালক আবু জাফর তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় মেহেরপুর দারিদ্র বিমোচন সংস্হার উপ-পরিচালক জালাল উদ্দিন, সহকারী পরিচালক জুবায়ের আলম,পিকেএসএফের হুমায়ুন কবীর, উপ-মহাব্যবস্থাপক (কার্যক্রম) মোফাজ্জল করিম, সহকারী মহাব্যবস্থাপক (কার্যক্রম) মামুনুর রশিদ, ব্যবস্থাপক এস এম খালেক মাহফুজ, উপ-প্রকল্প সমন্বয়কারী ফারুক হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।