বর্তমান পরিপ্রেক্ষিত

ব্যাবিলন সীডের করোল্লার মাঠ দিবস অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

September 09, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে ব্যাবিলন সীডের করোল্লার উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উত্তর শালিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোলায়মান হোসেনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাবিলন সীডের সেলস ম্যানেজার জহুরুল ইসলাম, ডেপুটি ম্যানেজার কৃষিবিদ জামাল হোসেন, ডেপুটি রিজিওনাল সেলস ম্যানেজার রাহাত সরকার, এজেন্ট শফিকুল ইসলাম, কৃষক রফিকুল ইসলাম প্রমূখ। এর আগে রফিকুল ইসলামের করল্লার জমি পরিদর্শন করা হয়। এবং পরে কৃষককে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।